যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি

৩১ মার্চ ২০২৬, ০৭:৫৪ AM
নাসিম শাহ

নাসিম শাহ © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টের জেরে পাকিস্তানের পেসার নাসিম শাহকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই মুছে ফেলে নিঃশর্ত ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারেননি তিনি।

পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে করা এক মন্তব্য থেকেই এই বিতর্কের সূত্রপাত। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকবিহীন ম্যাচের মধ্যেও বিশাল বহর নিয়ে তার উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নাসিম শাহ লিখেছিলেন, ‘তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’

তবে পোস্টটি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেটি মুছে ফেলেন নাসিম শাহ। পরে তিনি দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পিসিবির দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি নিঃশর্ত ক্ষমাও চান। কিন্তু এতকিছুর পরও শাস্তি থেকে রেহাই পাননি।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের উপদেষ্টাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পিসিবির আওতায় থাকা কোনো খেলোয়াড়ের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না তিনি।’

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রভাবে পাকিস্তানে জ্বালানি সংকট তৈরি হওয়ায় এবারের পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছয়টি ভেন্যুর পরিবর্তে টুর্নামেন্ট এখন সীমাবদ্ধ রাখা হয়েছে লাহোর ও করাচিতে। এই প্রেক্ষাপটেই আলোচনায় আসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ও অতিথি আপ্যায়ন।

পাকিস্তানে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নতুন নয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পক্ষে স্লোগান দেওয়ায় অলরাউন্ডার আমির জামালকে ৪ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে নাসিম শাহ এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৩৪টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার মোট উইকেট সংখ্যা ১৫২।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9