ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ

২৮ মার্চ ২০২৬, ০৯:০৮ PM
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ

ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনমুলক হামলা থামাতে মধ্যস্থকারীর ভূমিকায় একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চার মুসলিম দেশ। শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক, মিসরের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে রয়টার্স। 

এক প্রতিবেদনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে দেশটিতে পৌঁছাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইতোমধ্যেই পাকিস্তানের পথে মিশর ছেড়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ইসলামাবাদ জানিয়েছে, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেল্লাতি অংশ নেবেন। সম্মেলনে চার দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতির উন্নয়নে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি সফররত প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান বৈশ্বিক ও আঞ্চলিক সংকটে একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


বৈঠকের ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, ‘এই বৈঠকের লক্ষ্য হবে এমন একটি কার্যকর প্রক্রিয়া তৈরি করা, যা সংঘাত প্রশমনে সহায়ক হবে। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি কোথায় যাচ্ছে, চার দেশ কীভাবে বিষয়টি মূল্যায়ন করছে এবং কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এসব নিয়েই আলোচনা হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর থেকে ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে এই চারটি দেশই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩-২০তম গ্রেডের শূন্যপদে দ্র…
  • ২০ আগস্ট ২০২৬
ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬