মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়েছে ইরান

২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ PM
 ওমানের উপকুলে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা করেছে ইরান

ওমানের উপকুলে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা করেছে ইরান © সংগৃহীত

ওমানের বাণিজ্যিক বন্দর সালালাহর কাছে একটি মার্কিন সামরিক সহায়তা জাহাজে হামলার দাবি করেছে ইরান।  শনিবার (২৮ মার্চ) ওমান সরকার বন্দরটিতে হামলার খবর নিশ্চিত করার পর ইরানের পক্ষ থেকে এই ঘোষণা আসে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সমন্বয়কারী খাতাম-আল আম্বিয়া। সংস্থাটির কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি জানান, ‘ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে মার্কিন আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরান।’

তিনি আরও যোগ করেন, ‘ভ্রাতৃপ্রতিম ও বন্ধুরাষ্ট্র ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি ইরান সর্বদা শ্রদ্ধাশীল।’ উল্লেখ্য যে, এই হামলার ঘটনার পর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ওমান নিউজ এজেন্সি জানিয়েছিল, আজ (শনিবার) সকালে দুটি ড্রোন দিয়ে সালালাহ বন্দরে হামলা চালানো হয়েছে। এই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন এবং বন্দরের একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওমানের পক্ষ থেকে হামলার উৎস সম্পর্কে সরাসরি কিছু জানানো হয়নি। 

গত মাসে শুরু হওয়া সংঘাতের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে দেশটি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করছে।

​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬