এফবিআই প্রধানের ই-মেইল হ্যাক হওয়ার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

২৮ মার্চ ২০২৬, ১১:২২ AM
এফবিআই প্রধান কাশ প্যাটেল

এফবিআই প্রধান কাশ প্যাটেল © ফাইল ছবি

ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর দাবি করা এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এই কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

উইলিয়ামসন বলেন, সংশ্লিষ্ট তথ্যগুলো ছিল ঐতিহাসিক এবং এতে কোনো সরকারি তথ্য জড়িত নেই।

আল জাজিরা জানায়, এর আগে আমরা জানিয়েছিলাম, ইরান-সমর্থিত হ্যাকার, যারা নিজেদের হান্দালা হ্যাক টিম বলে পরিচয় দেয়। তারা এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স থেকে নেওয়া কয়েক ডজন ইমেল ও ছবি প্রকাশ করেছে ।

হান্দালা নিজেদেরকে ফিলিস্তিনপন্থী স্বঘোষিত রক্ষীবাহিনী হিসেবে মনে করে। তারা লকহিড মার্টিন অস্ত্র কোম্পানির মধ্যপ্রাচ্য-ভিত্তিক কয়েক ডজন কর্মচারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করারও দাবি করেছে।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬