ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

৩০ মার্চ ২০২৬, ০৫:১৪ PM
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার © সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ বন্ধ করতে বসা বৈঠকের আগে পা পিছলে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।  রবিবার (২৯ মার্চ) ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’এর শিকার হয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তার ছেলে আলী দার বিষয়টি নিশ্চিত করেছেন। কূটনীতিকদের অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, সফররত বিশিষ্ট অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে যাওয়ার সময় দার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। কাছাকাছি দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন। কর্তৃপক্ষ পরে জানায়, পড়ে যাওয়ার ফলে ইসহাক দারের কাঁধে সামান্য আঘাত লেগেছে তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক চালিয়ে যান।

ইসহাক দারের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিন্তু তার ছেলে আলী দার জানিয়েছেন যে, তিনি অস্বস্তি কমাতে ব্যথানাশক ওষুধ খেয়েছেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে আলী দার জানান, আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আহত হওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব ব্যথানাশক ঔষধের সাহায্যে সারাদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈঠক যথাসম্ভব ভালোভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে আনুষ্ঠানিক বিবৃতি রেকর্ড করার পর পরিবারের অনুরোধে ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। কাঁধে একটি সূক্ষ্ম ফাটল তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঔষধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬