আদালত থেকে সুখবর পেলেন বাবর আজম

২৯ মার্চ ২০২৬, ০২:০৫ PM
বাবর আজম

বাবর আজম © এএফপি

বাবর আজমের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত একটি মামলা খারিজ করে লিখিত আদেশ জারি করেছেন লাহোর হাইকোর্ট। একইসঙ্গে বাবরের করা রিট আবেদনও গ্রহণ করেছেন আদালত । ওই আবেদনে বাবর নিজের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন এবং ‘জাস্টিস অব দ্য পিস’-এর সেই নির্দেশের বিরোধিতা করেন, এর ভিত্তিতে এফআইআর করার কথা বলা হয়েছিল।

দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, হামিজা মুখতার নামের এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ‘জাস্টিস অব দ্য পিস’ বাবর আজমের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন আদালত। সেই মামলার আবেদনে অভিযোগে হামিজা দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবর তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন তিনি।

এই মামলায় ৮ পৃষ্ঠার লিখিত আদেশ দেন আদালত। বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল এই মামলার কার্যক্রম পরিচালনা করেন। আদেশে বলা হয়, উভয় পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা করে আদালত মনে করেছেন, তার (বাবর) বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। শুনানি শেষে আদালত ‘জাস্টিস অব দ্য পিস’-এর আগের আদেশও বাতিল করে দেন।

পাশাপাশি আদালত বলেন, ‘জাস্টিস অব দ্য পিস’ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যা আইনি দৃষ্টিতে ত্রুটিপূর্ণ।

লাহোর হাইকোর্টের এই রায়ের ফলে বাবর আজমের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগগুলো আইনিভাবে নিষ্পত্তি হয়েছে। আর সব অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় এখন কোনো আইনি জটিলতা ছাড়াই সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্রিকেট খেলায় ফিরতে পারবেন তারকা এই ব্যাটার।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9