‘আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে’

২৬ মার্চ ২০২৬, ০৭:২২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

সর্বশেষ পাকিস্তান সিরিজকে ঘিরে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরা সম্ভব হয়নি। বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হলেও সাকিবের ফেরার বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই।

এর আগে সাকিব জানিয়েছিলেন, এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার ইচ্ছে তার। এবার এই অলরাউন্ডারকে নিয়ে কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) হোম অব ক্রিকেটে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনো সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

এ নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘সাকিব হয়তো এভাবে আসবে না যে আমি আসব আর সরাসরি খেলব, সে প্রস্তুতি নিয়েই খেলবে। অব্যশই সাকিবের মতো প্লেয়ার যদি দলে থাকে, যেকোনো কোচের জন্য সুবিধা- কারণ সে দুটো কাজই করতে পারবে।’ 

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনো ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই আসলে দলে আসবে। তার সার্ভিস পেলে দল উপকৃত হবে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইব।’ 

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9