সাকিবের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ PM
সাকিব আল হাসান ও হাবিবুল বাশার সুমন

সাকিব আল হাসান ও হাবিবুল বাশার সুমন © সংগৃহীত

সর্বশেষ পাকিস্তান সিরিজকে ঘিরে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় দেশে ফেরা সম্ভব হয়নি। বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হলেও সাকিবের ফেরার বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই।

এর আগে সাকিব জানিয়েছিলেন, এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরার ইচ্ছা আছে তার। এবার এই অলরাউন্ডারকে নিয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার (২৪ মার্চ) তিনি বলেন, ‘আমার মনে হয় সাকিবের এখনও ২ বছর খেলার বাকি। সাকিব প্রস্তুত হয়েই দলে আসবে আসলে। সাকিবের সার্ভিস পেলে দল উপকৃত হবে যদি আসে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না, এটা ইমোশনের জায়গা না। সাকিবের সার্ভিস পেলে লম্বা সময়ের জন্যই চাইবো।’

মূল স্কোয়াডের বাইরেও একটা গ্রুপ তৈরি রাখার কথা উল্লেখ করে বাশার বলেন, ‘ফোকাস থাকবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা, অনেক খেলা। খারাপ দিয়ে খারাপ রিপ্লেস না করে, সবাই যাতে ভালো করে। যে ১৫ জন আছে তার বাইরে একটা গ্রুপ রেডি করতে হবে।’ 

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬