দেশের মাটিতেই সাকিবের শেষটা দেখতে চান মুশফিক

২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
সাকিব-মুশফিক

সাকিব-মুশফিক © সংগৃহীত

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরার আলোকদিয়া মাঠ থেকে শুরু করে বিকেএসপি হয়ে মিরপুরের ২২ গজে নিজের রাজত্ব গড়েছেন এক সময়ের ছোট্ট ফয়সাল। আজ এই তারকা ক্রিকেটারের জন্মদিন, বিশেষ দিনে সতীর্থ ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তন ও বৈরী পরিস্থিতির কারণে বর্তমানে দেশে ফিরতে পারছেন না সাকিব। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি দেশের মাটিতে টানার ইচ্ছা থাকলেও তা এখনো পূরণ হয়নি। তবে দেশের কোটি ভক্তের মতোই তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমও চান, সাকিবের বিদায়টা হোক নিজের দেশের মাটিতেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন পোস্টে মুশফিক লেখেন, ‘দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।’

মুশফিক ছাড়াও জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬