‘ক্রিকেট হলে তুই সেরাদের সেরা’, জন্মদিনে সাকিবকে মাশরাফী

২৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ PM
সাকিব-মাশরাফি

সাকিব-মাশরাফি © সংগৃহীত

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরার আলোকদিয়া মাঠ থেকে শুরু করে বিকেএসপি হয়ে মিরপুরের ২২ গজে নিজের রাজত্ব গড়েছেন এক সময়ের ছোট্ট ফয়সাল। আজ এই তারকা ক্রিকেটারের জন্মদিন, বিশেষ দিনে সতীর্থ ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

এদিকে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা তার দীর্ঘদিনের সতীর্থকে ভাসিয়েছেন প্রশংসায়।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যদি বিষয় হয় ক্রিকেট, তাহলে সেখানে তুই সেরাদের সেরা। শুভ জন্মদিন মিস্টার ৭৫- সাকিব আল হাসান।’

অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও বৈরী পরিস্থিতির কারণে বর্তমানে দেশে ফিরতে পারছেন না সাকিব। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি দেশের মাটিতে টানার ইচ্ছা থাকলেও তা এখনো পূরণ হয়নি। তবে দেশের কোটি ভক্তের মতোই তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমও চান, সাকিবের বিদায়টা হোক নিজের দেশের মাটিতেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন পোস্টে মুশফিক লেখেন, ‘দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।’

মুশফিক ছাড়াও জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’

ভোগান্তির অবসান, রুয়েটে বিভিন্ন সার্টিফিকেট উত্তোলন করা যাব…
  • ২৯ জুলাই ২০২৬
প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, চালকের আসনে থাকায় প্রাণে বাঁচ…
  • ২৯ জুলাই ২০২৬
পে স্কেলের ওপর আইএমএফের খড়গ, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে অক…
  • ২৯ জুলাই ২০২৬
পুলিশের এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেন…
  • ২৯ জুলাই ২০২৬
আজ সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি
  • ২৯ জুলাই ২০২৬