দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

২১ মার্চ ২০২৬, ১১:১২ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আজ পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনন্দ ও উচ্ছ্বাসে দিনটি উদযাপন করছেন দেশের ধর্মপ্রাণ মানুষ।

এদিন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার আপলোড করে তামিম লিখেন, ‘ঈদ মোবারক ? এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।‘

আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।’

মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার পোস্ট করে লিখেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুকে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে লিখেন, ‘ঈদ মোবারক।’

যুক্তরাষ্ট্রে সাকিবের সঙ্গে ঈদের আনন্দে সাক্ষাৎ করেন জাতীয় দলের সতীর্থ পেস বোলার আল-আমিন। ঈদের নামাজ শেষে সাকিবের সঙ্গে তোলা ছবি আপলোড করে আল-আমিন লেখেন, ‘ঈদ মোবারক! ✨? এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬