শান্ত-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিম-জাওয়াদরা

২১ মার্চ ২০২৬, ১০:৫৮ AM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১০:৫৯ AM
তামিম-আবরার

তামিম-আবরার © সংগৃহীত

পাকিস্তান সিরিজ শেষ করে এখন ঈদের ছুটিতে জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার (২১ মার্চ) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, আর এই আনন্দঘন সময় পরিবার-পরিজনের সঙ্গে কাটাচ্ছেন তারা। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে বিসিবির দেওয়া ঈদ উপহার।

এদিকে ছুটি শেষে পিএসএলে অংশ নিতে দেশ ছাড়বেন কয়েকজন ক্রিকেটার, আর বাকিরা আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেবেন।

এবারও বিসিবির পক্ষ থেকে মোট ৩০ জন ক্রিকেটারকে দেওয়া হয়েছে ঈদ উপহার। শুধু ক্রিকেটারই নন, তাদের স্ত্রী ও সন্তানদের জন্যও ছিল বিশেষ আয়োজন। পুরুষ দলের পাশাপাশি জাতীয় নারী দলের ক্রিকেটাররাও এই উপহার পেয়েছেন।

তবে সবশেষ যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটাররা এবার এই সুবিধা পাননি। জানা গেছে, তাদের পূর্ববর্তী প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ায় নতুন করে এই তালিকায় রাখা হয়নি। যদিও আগামী বছর নতুন করে অন্তর্ভুক্তদের জন্য এই সুবিধা চালু হতে পারে।

বিসিবির এমন উদ্যোগে খুশি ক্রিকেটাররা। এজন্য জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

ক্রিকেটারদের কাছ থেকে এই কৃতিত্ব পাওয়া প্রসঙ্গে নাফিস বলেন, ‘এটা আসলে ক্রিকেটাররা ভালো বলতে পারবে। আমি যতটুকু জানি ক্রিকেটারদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে এমন উপহার পেলে। যে কারণে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করা হয়। আর এই উপহার দেওয়ার পরিকল্পনা আসলে আমাদেরই ছিল। তাদেরকে একটা সম্মান দেওয়ার চিন্তা ছিল।’

ট্যাগ: বিসিবি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬
এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা …
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬