বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

৩১ মার্চ ২০২৬, ০৭:১৪ PM
ফখর জামান ও শাহীন শাহ আফ্রিদি

ফখর জামান ও শাহীন শাহ আফ্রিদি © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আচরণবিধির ২.১৪ ধারা (লেভেল-৩ অপরাধ) ভঙ্গের দায়ে ফখর জামানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গত ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংস বনাম লাহোরের ম্যাচ চলাকালে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। সেদিন লক্ষ্য তাড়ায় ইনিংসের শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচির। বোলিংয়ের জন্য হারিস রউফ প্রস্তুতি নিচ্ছিলেন। এই পেসারের ক্যাপ নিয়ে আম্পায়ার ফয়সাল আফ্রিদিকে দেওয়ার পর রউফের সঙ্গে কথা বলছিলেন শাহীন ও ফখর। তবে তাদের দিকেই নজর রেখেছিলেন আম্পায়ার ফয়সাল। 

একপর্যায়ে ফখরের হাতে বল তুলে দেন শাহীন। সে সময়ে এই ওপেনারকে নখ দিয়ে বল ঘষতে দেখা যায়। পরে রউফকে ফখর বল ফিরিয়ে দেওয়ার পরপরই সেটি পরীক্ষা করে বল বিকৃতির অভিযোগ আনেন পাকিস্তানি এই আম্পায়ার। ফিল্ডিং দল ইচ্ছাকৃতভাবে বলের কন্ডিশন পরিবর্তন করার শাস্তি হিসেবে লাহোরের ৫ রানও কেটে নেওয়া হয়। এতে শেষ ওভারে করাচির লক্ষ্য দাঁড়ায় ৯ রান। শেষপর্যন্ত দুই বলে টানা চার-ছক্কা হাঁকিয়ে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে দলের জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি।

পরে ভিডিও ফুটেজে দেখা যায়, ফখর জামান, শাহীন আফ্রিদি এবং রউফ নিজেদের মধ্যে কথা বলার সময় ফখর ও রউফ বলটি নাড়াচাড়া করছেন। এরপর আম্পায়াররা বলটি পরীক্ষা করে সেটির কন্ডিশনে অসঙ্গতি খুঁজে পান।

এ ঘটনায় শুনানির পর ফখর জামানকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি রোশন মহানামা। ফখর অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিষেধাজ্ঞার কারণে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামা হবে না ফখরের। 

এর আগে, ৯ উইকেটে ১২৮ রান করেছিল লাহোর। ৪ ওভারে ২ উইকেটে ১১ রান দেন অস্ট্রেলিয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ম্যাচ হারলেও বেশ কিপ্টে বোলিং করেন মুস্তাফিজ। ৪ ওভারে ২০ রান খরচায় ১ উইকেট নেন কাটার-মাস্টার।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬