পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম শাহকে শোকজ

২৮ মার্চ ২০২৬, ০৭:০৮ PM
মরিয়ম নওয়াজ ও নাসিম শাহ

মরিয়ম নওয়াজ ও নাসিম শাহ © সংগৃহীত

দর্শকশূন্য গ্যালারিতেই চলছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজও উপস্থিত ছিলেন। তাকে ঘিরে এক বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। 

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এবারের পিএসএলের। ম্যাচের আগে মাঠে এসে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মরিয়ম নওয়াজ এবং জাতীয় সংগীতের সময়ও মাঠে উপস্থিত ছিলেন তিনি। পরে সেই ভিডিও নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করে পিসিবি।

পিসিবি মিডিয়ার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ক্যাপশন যুক্ত করেছিলেন নাসিম। সেখান থেকেই বিতর্কের শুরু। নাসিম লিখেছিলেন, ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’

অবশ্য, সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই মুছে দেন তারকা এই পেসার। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় পোস্টটি। পরে আরেক পোস্টে নাসিম জানান, তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল এবং সফলভাবে উদ্ধার করা হয়েছে।

তবে নিজের অবস্থান স্পষ্ট করেও রেহাই পাচ্ছেন না ২৩ বছর বয়সী এই পেসার। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

যেখানে পিসিবি জানায়, ‘কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতি–বিধান লঙ্ঘনের কারণে পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি ও জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, যা পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীন। নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে, এরপর নীতিমালা অনুযায়ী পিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। একইসঙ্গে পেশাদার মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ পিসিবি।’

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬