প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য করবেন আতহার আলি

২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ AM
আতহার আলি

আতহার আলি © সংগৃহীত

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ১১তম আসর। টুর্নামেন্ট সামনে রেখে ধারাভাষ্যকার ও উপস্থাপকদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে জায়গা করে নিয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আতহার আলি খান। বিপিএলসহ আন্তর্জাতিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজের অভিজ্ঞতা থাকলেও পিএসএলের মঞ্চে এটিই তার প্রথম উপস্থিতি।

নতুন মুখ হিসেবে ধারাভাষ্যে থাকছেন কার্লোস ব্রেথওয়েট ও মার্টিন গাপটিল। এছাড়া শোয়েব মালিক এবার উর্দু ধারাভাষ্যে যোগ দিচ্ছেন, তার সঙ্গে থাকছেন সালমান বাট ও সানা মির।

উপস্থাপনায় নতুন হিসেবে থাকছেন নেরোলি মেডোস ও জেস ক্রিক, আর নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নাব আব্বাস। এদিকে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জায়গা পেয়েছেন, যা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬