পিএসএল নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার, কে কোন ক্যাটাগরিতে?

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান

রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবার বেশ চোখে পড়ার মতো। নিলামের তালিকায় একসঙ্গে জায়গা করে নিয়েছেন একাধিক তারকা ও তরুণ বাংলাদেশি ক্রিকেটার। এ ছাড়া এরই মধ্যে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

পিএসএলের সর্বশেষ আসরেও লাহোর কালান্দার্সে খেলেছিলেন সাকিব আল হাসান। তার সঙ্গে একই দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। সেই ধারাবাহিকতায় এবারও লাহোর শিবিরে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব, উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম, ওপেনার জাকির হাসান এবং লেগ স্পিনার রিশাদ হোসেন এবার পিএসএলের নিলামে দল পাওয়ার অপেক্ষায় আছেন।

পিএসএলে নাম নিবন্ধন করা বাংলাদেশি ক্রিকেটারের তালিকা:

সাকিব আল হাসান (২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি), মুশফিকুর রহিম (২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি), জাকির হাসান (২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি), রিশাদ হোসেন (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), হাসান মাহমুদ (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), জিসান আলম (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), লিটন দাস (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), মাহফুজুর রহমান রাব্বি (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), মাহমুদুল হাসান জয় (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), নাহিদ রানা (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), তানভীর ইসলাম (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), মেহেদী হাসান মিরাজ (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), মোসাদ্দেক হোসেন সৈকত (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), নাজমুল হোসেন শান্ত (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), পারভেজ হোসেন ইমন (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), নুরুল হাসান সোহান (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), রিপন মণ্ডল (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), শেখ মেহেদী হাসান (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), শামীম হোসেন পাটোয়ারি (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি)।

শরিফুল ইসলাম (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), তাইজুল ইসলাম (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), তানজিদ হাসান তামিম (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), তাসকিন আহমেদ (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), তাওহীদ হৃদয় (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), ইয়াসির আলী চৌধুরী রাব্বি (১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি), আবদুল গাফফার সাকলাইন (৬০ লাখ পাকিস্তানি রুপি), আবু হায়দার রনি (৬০ লাখ পাকিস্তানি রুপি), আফিফ হোসেন ধ্রুব (৬০ লাখ পাকিস্তানি রুপি), আহরার আমিন (৬০ লাখ পাকিস্তানি রুপি), আকবর আলী (৬০ লাখ পাকিস্তানি রুপি), আলিস আল ইসলাম (৬০ লাখ পাকিস্তানি রুপি), আরিফুল ইসলাম (৬০ লাখ পাকিস্তানি রুপি), আরিফুল ইসলাম জুনিয়র (৬০ লাখ পাকিস্তানি রুপি), জাকের আলী (৬০ লাখ পাকিস্তানি রুপি), খালেদ আহমেদ (৬০ লাখ পাকিস্তানি রুপি), মাহিদুল ইসলাম অঙ্কন (৬০ লাখ পাকিস্তানি রুপি), নাসির হোসেন (৬০ লাখ পাকিস্তানি রুপি), সাব্বির রহমান (৬০ লাখ পাকিস্তানি রুপি), মৃত্যুঞ্জয় চৌধুরী (৬০ লাখ পাকিস্তানি রুপি), নাঈম শেখ (৬০ লাখ পাকিস্তানি রুপি), মোহাম্মদ সাইফউদ্দিন (৬০ লাখ পাকিস্তানি রুপি), মুকিদুল ইসলাম মুগ্ধ (৬০ লাখ পাকিস্তানি রুপি), নাসুম আহমেদ (৬০ লাখ পাকিস্তানি রুপি), নাঈম হাসান (৬০ লাখ পাকিস্তানি রুপি), রাকিবুল হাসান (৬০ লাখ পাকিস্তানি রুপি), রনি তালুকদার (৬০ লাখ পাকিস্তানি রুপি), সাইফ হাসান (৬০ লাখ পাকিস্তানি রুপি), শহিদুল ইসলাম (৬০ লাখ পাকিস্তানি রুপি), সৌম্য সরকার (৬০ লাখ পাকিস্তানি রুপি) এবং তানজিম হাসান সাকিব (৬০ লাখ পাকিস্তানি রুপি)। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9