পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি

২৩ মার্চ ২০২৬, ১২:২৫ PM
পিএসএল চ্যাম্পিয়ন

পিএসএল চ্যাম্পিয়ন © সংগৃহীত

জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগে ৬টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত খেলা সীমাবদ্ধ রাখা হয়েছে লাহোর ও করাচিতে। পাশাপাশি কোনো ম্যাচেই দর্শক থাকবে না; বরং সম্প্রচারের মান উন্নয়নে জোর দিচ্ছে আয়োজকরা।

সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকট তীব্র হওয়া এবং জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সীমান্তবর্তী ভেন্যুগুলো ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাদ দেওয়া হয়েছে। ফলে রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশোয়ার ও মুলতান তালিকা থেকে ছিটকে গেছে।

নতুন সূচি অনুযায়ী, ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোরে শুরু হবে আসর। দিনের ম্যাচগুলো দুপুর সাড়ে ৩টায় এবং রাতের ম্যাচগুলো রাত ৮টায় অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল পর্যন্ত লাহোরে, ৮ থেকে ১৯ এপ্রিল করাচিতে ম্যাচ হবে। 

এরপর দুই ভেন্যু মিলিয়ে প্লে-অফের আগ পর্যন্ত খেলা চলবে, আর এলিমিনেটর ও ফাইনাল হবে লাহোরে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে শেষ হবে টুর্নামেন্ট।

এই আসরে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণও বাড়তি আকর্ষণ যোগ করেছে। নির্দিষ্ট কয়েকটি ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়দের মুখোমুখি লড়াই ঘিরে থাকছে বিশেষ আগ্রহ।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9