পিএসএলে সুযোগ পেয়ে আবেগঘন বার্তা মোস্তাফিজের

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের চলতি আসরে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তাকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পুরোনো ঠিকানায় ফেরার পর লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের উদ্দেশে আবেগভরা বার্তা দিয়েছেন এই বাঁহাতি পেসার।

বার্তার শুরুতেই লাহোর কালান্দার্সকে কৃতজ্ঞতা জানান মোস্তাফিজ। পিএসএলে আবার মাঠে নামার সুযোগ পেয়ে যে তিনি কতটা উচ্ছ্বসিত এবং টুর্নামেন্ট মাতাতে মুখিয়ে আছেন, সেটিও স্পষ্ট করে তুলে ধরেছেন ‘কাটার মাস্টার’। 

মোস্তাফিজ বলেন, ‘আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারো এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত।‘ 

দলের প্রশংসায় মোস্তাফিজ বলেন, ‘গত ৫ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অসাধারণ দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিংরুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যিই বিশেষ কিছু।‘

লাহোরের সাফল্যের অন্যতম কারিগর শাহীন শাহ আফ্রিদি। দ্য ফিজ নিজেও এই পেসারের অধীনে খেলতে মুখিয়ে জানিয়ে বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা অক্ষুণ্ন রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে, মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়ে বেশি কিছু। এটা এমন এক জায়গা, এমন এক সংস্কৃতি, এমন ফ্যানবেজ- যাদের প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় প্রেরণা কাজ করে।’ 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9