কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান

২৩ মার্চ ২০২৬, ০২:১০ PM
গ্যারি কার্স্টেন ও মহসিন নাকভি

গ্যারি কার্স্টেন ও মহসিন নাকভি © সংগৃহীত

পাকিস্তানের হোয়াইট-বল দলের প্রধান কোচের পদ ছাড়ার পেছনে ‘বাইরের হস্তক্ষেপ’কে দায়ী করেছিলেন গ্যারি কার্স্টেন। তার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মহসিন নাকভি। তবে কার্স্টেনের সঙ্গে নিজের সরাসরি যোগাযোগ খুব বেশি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কার্স্টেন জানান, কোচ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত চাপ ও বাইরের হস্তক্ষেপ তার কাজকে কঠিন করে তুলেছিল। দলের পরিকল্পনা বাস্তবায়নের সময় বারবার এসব প্রভাব বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলেও দাবি করেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

কার্স্টেনের ভাষ্য, “আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে হস্তক্ষেপের মাত্রা। এত বেশি হস্তক্ষেপ আমি আগে কখনো দেখিনি। বাইরে থেকে ক্রমাগত চাপ থাকলে কোচের পক্ষে খেলোয়াড়দের নিয়ে কাজের পরিকল্পনা করা খুব কঠিন হয়ে যায়।” 

পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেন গ্যারি কার্স্টেন। তার মতে, দল খারাপ করলে সবার আগে দায় চাপানো হয় কোচদের ওপরই। অনেক সময় প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত না করে তড়িঘড়ি করে কোচিং স্টাফদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে সব সমালোচনার মধ্যেও খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক ছিল বলে জানিয়েছেন এই সাবেক কোচ।

কার্স্টেন বলেন, “আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে সত্যিই উপভোগ করেছি। যেকোনো সংস্কৃতির পেশাদার ক্রিকেটাররা দারুণ মানুষ। ভাষার কিছু বাধা থাকলেও ক্রিকেট নিয়ে কথা বললে আমরা একে অপরকে বুঝতে পারতাম।”

এদিকে রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কার্স্টেনের মন্তব্য নিয়ে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। 

এ সময় তিনি বলেন, “গ্যারি কার্স্টেনের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ হয়নি। তাই যারা তার সঙ্গে নিয়মিত সমন্বয় করতেন এবং কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তারাই তার অভিযোগের বিস্তারিত জবাব দিতে পারবেন।” 

২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের হোয়াইট-বল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন কার্স্টেন। তবে মাত্র ৬ মাসের মধ্যেই পদত্যাগ করেন তিনি। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণার সময় নির্বাচনী প্রক্রিয়ায় তাকে সম্পৃক্ত না করায় অসন্তোষ তৈরি হয়। এরপরই হঠাৎ করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই অভিজ্ঞ কোচ।

ভয়াবহ বন্যা-পাহাড়ধসে ৬ দিনে শিক্ষার্থীসহ প্রাণ গেল ১৯ জনের
  • ০৯ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল মরক্কো
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, সহজে দেখতে পারবেন দুই ভাবে
  • ০৯ জুলাই ২০২৬
বিএনপির নির্বাচিত এমপি সারোয়ারের ভাগ্য নির্ধারণ আজ
  • ০৯ জুলাই ২০২৬
আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
  • ০৯ জুলাই ২০২৬
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence