আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির

০৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM
মহসিন নাকভি

মহসিন নাকভি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, এসএ টি-টোয়েন্টিসহ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টকে টপকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে বলে বিশ্বাস করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভি। 

তিনি জানান, সারাবিশ্বে পিএসএলের জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা পিএসএল খেলতে পছন্দ করে।  দ্রুতই বিশ্বের শীর্ষ লিগ হয়ে উঠবে পিএসএল।

২০১৬ সালে পাঁচটি দল নিয়ে পথচলা শুরু হয় পিএসএলের। এ বছর এগারতম আসরে ৮টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিএসএলের সম্প্রচার স্বত্ব, মার্কেট ভ্যালু বেড়েই চলছে। ভবিষ্যতে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগকে ছাড়িয়ে যাবে পিএসএল বলে মনে করেন নাকভি। 

চলমান পিএসএল নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাকভি বলেন, ‘বিনিয়োগ করার জন্য পিএসএল এখন সবচেয়ে সেরা বাজার। পিএসএল দ্রুতই বিশ্বের এক নম্বর লিগ হবে।’

তিনি আরও বলেন, ‘অতীতের চেয়ে পিএসএল এখন অনেক বেশি জনপ্রিয়। বিশ্বের বড় মাপের ক্রিকেটাররা পিএসএল খেলতে আগ্রহী। এই টুর্নামেন্ট খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা। তাই পিএসএলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। খুব বেশি দূরে নয় যে পিএসএল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজির তকমা পাবে।’

মিডিয়া স্বত্বের মূল্য বিবেচনায় শীর্ষে আইপিএল। এই লিগে মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে পিএসএলের মিডিয়া স্বত্বের মূল্য প্রায় ৯ দশমিক ৩ কোটি মার্কিন ডলার। আবার আইপিএলের বার্ষিক আয় ১০০ কোটি মার্কিন ডলারও ছাড়িয়ে যায়। পিএসএলের বার্ষিক আয় প্রায় ৬ কোটি মার্কিন ডলার হয়ে থাকে।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9