এশিয়া কাপে ভারতের জয়ে মোদির খোঁচা, পাল্টা জবাব পাকিস্তানের

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ AM
নরেন্দ্র মোদি ও মহসিন নাকভি

নরেন্দ্র মোদি ও মহসিন নাকভি © টিডিসি সম্পাদিত

এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। মহাদেশীয় এ টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল ভারত। এটি টি-টোয়েন্টি সংস্করণের আসরে তাদের দ্বিতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা। 

জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিকে, যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছিল।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের পালটা জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তিনি লেখেন, ‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।’

প্রসঙ্গত, স্ট্যাটাসে নরেন্দ্র মোদি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে পাল্টা আঘাতও হানে পাকিস্তান।

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9