এশিয়া কাপে রানারআপ পুরস্কার ছুড়ে ফেললেন পাকিস্তানি অধিনায়ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ AM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

এশিয়া কাপের নবম শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনাল শেষেও উত্তাপ ছড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারতের ক্রিকেটাররা পিসিবি সভাপতি মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এ কারণে ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত।

অনুষ্ঠানে এদিন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি একটি পুরস্কার দেন সেটি রানারআপ পুরস্কার। তবে সেই ডামি চেক নেওয়ার পর স্টেজ থেকে সেটি ছুড়ে ফেলেন পাকিস্তানি অধিনায়ক সালমন আলি আঘা। এ সময় সেখানে থাকা উপস্থিত অতিথিরাও বিব্রত হন।

এছাড়াও ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত। ম্যাচসেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এ ছাড়া কুলদীপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার। এসব ব্যক্তিগত পুরস্কারের মাঝে রানার আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন।

এর আগে, এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি ভারত। তবে সব সমস্যার সমাধান শেষে এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। যেখানে সব ম্যাচেই জয় পেয়েছে সূর্যকুমারের দল।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬