এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ AM
ট্রফি ছাড়াই উল্লাস ভারতীয় ক্রিকেটারদের

ট্রফি ছাড়াই উল্লাস ভারতীয় ক্রিকেটারদের © সংগৃহীত

এশিয়া কাপের নবম শিরোপা জেতে ভারত। ফাইনাল শেষেও উত্তাপ ছাড়িয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে। ভারতের ক্রিকেটাররা পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। যার কারণে ফাইনালের মেডেল বা ট্রফি গ্রহণ না করেই মাঠ ছাড়ে ভারত।

ম্যাচ সেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এ ছাড়া কুলদিপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার। এসব ব্যক্তিগত পুরস্কারের মাঝে রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন।

এর আগে, এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি ভারত। তবে সব সমস্যার সমাধান শেষে এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে সব ম্যাচেই জয় পেয়েছে সূর্যকুমারের দল।  

তবে ফাইনাল জয়ের পর প্রাইজ গিভিং সেরেমনি শুরু হতে দেরি হয়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায় না ভারত। অপরদিকে, পাকিস্তানের ক্রিকেটাররাও মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায়। তবে কিছুক্ষণ পর আবারও মাঠ আসে পাকিস্তানের ক্রিকেটাররা।

তবে প্রাইজ গিভিং সেরেমনিতে কোনো পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেননি মহসিন নাকভি। তার কাজটি করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি স্টেজে শুধুই দাঁড়িয়ে ছিলেন।

শেষ পর্যন্ত সকল ট্রফি দেয়া হলেও, এশিয়া কাপের ট্রফি তুলে দেয়া হয়নি ভারতের হাতে। ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা। 

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬