এশিয়া কাপের প্রাইজমানি: কোন দল কত টাকা পাবে

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM
ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান © সংগৃহীত

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। মাঠের লড়াইয়ে জয়-পরাজয়ের উত্তেজনার পাশাপাশি দুই দলই পাচ্ছে মোটা অঙ্কের প্রাইজমানি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দলকে দেওয়া হবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

আগের আসরের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তারও আগে, ২০২২ সালের আসরে চ্যাম্পিয়নদের পুরস্কার ছিল ২ লাখ ডলার। বাড়তি এই অঙ্ক প্রমাণ করে, এশিয়া কাপে টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য ক্রমেই বাড়ছে।

আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৮ হাজার দর্শকে পরিপূর্ণ গ্যালারির সামনে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে এশিয়া কাপে।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬