ফাইনালে যেমন হতে পারে ভারত-পাকিস্তানের একাদশ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই শিরোপা লড়াই ঘিরে উত্তেজনার পারদও ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তায় বেশ এগিয়ে ভার‍ত, তবে বড় টুর্নামেন্টে বরাবরই আনপ্রটেক্টেড পাকিস্তান। ফাইনাল ম্যাচের আগে আলোচনায় দুই দলের একাদশ। 

ধারণা করা হচ্ছে, সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই ফাইনালে নামতে পারে দ্য গ্রিন ম্যানরা। ইনিংস গোড়াপত্তনে ফখর জামানের সঙ্গী হবেন সাহিবজাদা ফারহান। তবে তিন নম্বরে খেলা সাইম আইয়ুবের ফর্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দলটি। টুর্নামেন্টজুড়ে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও স্পিন বিষে প্রতিপক্ষ ব্যাটারকে কাবু করতে পারায় ফের একবার সুযোগ পেতে পারেন টপ-অর্ডার এই ব্যাটার। 

মিডল-অর্ডারে অধিনায়ক সালমান আলি আগা, হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস দলের বড় আস্থার নাম। শাহিন আফ্রিদির নেতৃত্বে হারিস রউফ ও ফাহিম আশরাফ পেস আক্রমণে থাকবেন। এছাড়া আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন।

অন্যদিকে ফাইনালে ফিরছেন ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার শিবম দুবেও একাদশে ফিরতে পারেন। তবে, সবচেয়ে বড় দুশ্চিন্তা হার্দিক পান্ডিয়ার ইনজুরি। শেষমেশ পান্ডিয়া খেলতে না পারলে, তা দলীয় পারফরম্যান্সেও বড় প্রভাব ফেলবে। এক্ষেত্রে অর্শদীপ সিং বা হার্ষিত রানার মধ্যে একজন খেলতে পারেন। এছাড়া ব্যাটিং লাইনআপে টুর্নামেন্টের সেরা ফর্মে থাকা অভিষেক শর্মা, শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদবই থাকছেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। 

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬