এশিয়া কাপের ফাইনালে যেভাবে থাকছে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ PM
মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল

মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল © সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচ। তবে শিরোপার লড়াইয়ে নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছে বাংলাদেশ।

জানা গেছে, ভারত ও পাকিস্তানের শিরোপার লড়াইয়ে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে। মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে।

এর আগে, গ্রুপ পর্বে ভার-পাকিস্তান লড়াইয়ে আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল। সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামলে প্রশংসা কুড়িয়েছেন গাজী সোহেল। ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোয় ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের ওপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
নবীনদের পদচারণায় মুখরিত ববি ক্যাম্পাস
  • ১৫ জুলাই ২০২৬
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ
  • ১৫ জুলাই ২০২৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরি, পদ ১৪, আবেদন আগা…
  • ১৫ জুলাই ২০২৬
৭০ মিনিটের দিকে সমতায় ফিরবে ইংল্যান্ড, শেষ মুহূর্তের গোলে জ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence