অবশেষে ফিরলেন সেই আফ্রিদি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ PM
শাহীন শাহ আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি © সংগৃহীত

অবশেষে শাহীন শাহ আফ্রিদিকে ফেরাতে পারল বাংলাদেশ। এবার আর হাত ফসকায়নি, গ্লাভস হাতে নিখুঁত ক্যাচ নিয়ে তাকে ফেরান অধিনায়ক জাকের আলী। তাসকিনের শর্ট লেংথে টপ-এজ হয়ে বল উঠে যায় বাতাসে। নিজের জায়গা ছেড়ে এগিয়ে এসে দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন জাকের। এতে ১৩ বলে ১৯ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন আফ্রিদি। এর আগে, তিনবার জীবন পান এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮৩ রান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই প্রত্যাশিত হয়নি পাকিস্তানের। দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট খুইয়ে বসে দ্য গ্রিন ম্যানরা।

প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই মাত্র ৪ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। তার ফুলার লেন্থের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ফারহান। সহজ সেই ক্যাচটি নিখুঁতভাবে তালুবন্দি করেন রিশাদ।

এই উইকেটে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলকে পৌঁছে যান তাসকিন, এই ফরম্যাটে তার শততম উইকেট এটি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তাসকিন।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই উইকেট মিছিলে যোগ দেন মেহেদী। ফেরান ফর্মহীন সাইম আইয়ুবকে, তিন বল মোকাবিলায় কোনো রান না করেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। মিড অনে ক্যাচ দেন তিনিও, এবারও ক্যাচটি নেন রিশাদ।

চলতি এশিয়া কাপে ৬ ম্যাচে সাইমের চতুর্থ শূন্য রানে আউট হওয়া এটি, প্রথম তিন ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। এরপর ইনিংস গুছিয়ে নিতে চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলি আগা। তবে এত সতর্ক ব্যাটিংয়ের পরও লাভ হয়নি। উল্টো জোড়া উইকেট হারায় দ্য গ্রিন ম্যানরা।

সপ্তম ওভারের তৃতীয় বলে ফের আঘাত হানেন রিশাদ। অফ-মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন ফখর। ২১ বল খেলে করেন মাত্র ১৩ রান।

পরের ওভারে ফের সাফল্য এনে দেন রিশাদ। এবার ফেরান হুসেইন তালাতকে। ৭ বল মোকাবিলায় মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

১১তম ওভারের পঞ্চম বলে আঘাত হানেন মোস্তাফিজ। উইকেটের পেছনে জাকেরের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন সালমান আলি। দ্য ফিজের কাটারে বিভ্রান্ত হয়ে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বল সরাসরি উইকেটকিপারের হাতে চলে যায়। মাঠের আম্পায়ার প্রথমে আউট দেননি। তবে আত্মবিশ্বাসী জাকের রিভিউ নেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটে লেগেই গিয়েছিল।

সবুজ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি জবি ছ…
  • ১৫ জুলাই ২০২৬
সবাই একটি করে গাছ লাগাবে: প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে দলিল লেখককে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাব…
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে চান স্পেন কোচ দে ল…
  • ১৫ জুলাই ২০২৬
 ব্লুটুথের বদলে আবারও তারযুক্ত হেডফোনে ফিরছেন ব্যবহারকারীরা
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের কাছে হারের পর মুখ খুললেন এমবাপ্পে
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence