ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে সুপার ফোর হলেও অলিখিত সেমিফাইনালে রূপ নিয়েছে ম্যাচটি।

হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

আজও নেই মূল অধিনায়ক লিটন দাস। ভারতের বিপক্ষে একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসান বাদ পড়েছেন। মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ দলে ফিরেছেন। অন্যদিকে পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬