৫০ রানের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

পঞ্চাশের আগেই ৫ উইকেট নেই পাকিস্তানের। সালমান আলী আঘাকে কট বিহাইন্ড করে আউট করেন মোস্তাফিজুর রহমান। শুরুতে অবশ্য আউট দেননি আম্পায়ার। রিভিউতে দেখা যায়, ব্যাটের কানায় লেগে বল জাকের আলীর হাতে জমা পড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৫ রান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই প্রত্যাশিত হয়নি পাকিস্তানের। দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট খুইয়ে বসে দ্য গ্রিন ম্যানরা।

প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই মাত্র ৪ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। তার ফুলার লেন্থের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ফারহান। সহজ সেই ক্যাচটি নিখুঁতভাবে তালুবন্দি করেন রিশাদ।

এই উইকেটে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলকে পৌঁছে যান তাসকিন, এই ফরম্যাটে তার শততম উইকেট এটি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তাসকিন।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই উইকেট মিছিলে যোগ দেন মেহেদী। ফেরান ফর্মহীন সাইম আইয়ুবকে, তিন বল মোকাবিলায় কোনো রান না করেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। মিড অনে ক্যাচ দেন তিনিও, এবারও ক্যাচটি নেন রিশাদ।

চলতি এশিয়া কাপে ৬ ম্যাচে সাইমের চতুর্থ শূন্য রানে আউট হওয়া এটি, প্রথম তিন ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। এরপর ইনিংস গুছিয়ে নিতে চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলি আগা। তবে এত সতর্ক ব্যাটিংয়ের পরও লাভ হয়নি। উল্টো জোড়া উইকেট হারায় দ্য গ্রিন ম্যানরা।

সপ্তম ওভারের তৃতীয় বলে ফের আঘাত হানেন রিশাদ। অফ-মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন ফখর। ২১ বল খেলে করেন মাত্র ১৩ রান।

পরের ওভারে ফের সাফল্য এনে দেন রিশাদ। এবার ফেরান হুসেইন তালাতকে। ৭ বল মোকাবিলায় মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের ফল কবে, জানাল জাতীয় বিশ্ববিদ…
  • ৩০ আগস্ট ২০২৬
আজ সংসদ অভিমুখে পদযাত্রা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল
  • ৩০ আগস্ট ২০২৬
চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে
  • ৩০ আগস্ট ২০২৬
গাজীপুরে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের কোন ৫ ভুলে সুগার বেড়ে যায়?
  • ৩০ আগস্ট ২০২৬