৩০ মিনিটেই ‘সোল্ড আউট’ হামজাদের ম্যাচের টিকিট

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের টিকিট বিক্রি আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হয়েছিল। তবে, টিকিট উন্মুক্ত হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটি।

কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, “আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।”

জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারিতে ১৮ হাজার এবং ক্লাব হাউজে ১ হাজার আসন; সবমিলিয়ে মোট ১৯ হাজার আসন। অবশ্য, এত কম সময়ে সব টিকিট বিক্রি হওয়াকে বেশ চমকপ্রদ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ নিয়ে তাজওয়ার বলেন, “এটা অবশ্যই ভালো সংবাদ৷ আমরা অনলাইনেও দেখেছি টিকিট স্মুথলি গ্রহণ করেছেন গ্রাহক। আপনারা তদন্ত করে দেখেন কোনো অনিয়ম পান কিনা, আমাদের বলেন তদন্ত করব।”

এর আগে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে উগান্ডা থেকেও টিকিট কেনার নজির ছিল। এবার কোন কোন দেশ থেকে টিকিট সংগ্রহ হয়েছে এমন প্রশ্নে তাজওয়ার জানান, “এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে টিকিট সংগ্রহ বেশি করতে দেখা গেছে। পরবর্তীতে আরো দেখে বিস্তারিত বলতে পারব।”

রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9