নিরাপত্তা শঙ্কায় সাবেক এমপির নির্বাচন বর্জন

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ PM
জাতীয় পার্টির লোগো এবং লাঙ্গলের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ

জাতীয় পার্টির লোগো এবং লাঙ্গলের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ © টিডিসি ফটো

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র ৫দিন হাতে রেখে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।

তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। তবে তিনি জানান, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়; এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ।

গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা শিবগঞ্জের এলাকাবাসীর উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন, তার ও তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেককে এলাকা ছাড়া করা হয়েছে এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

গণমাধ্যমে শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে ব্যারিস্টার তাজবির শরীফ সাম্মুর প্রেরিত চিঠিতে তিনি বলেন, রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া।

তিনি উল্লেখ করেন, শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগেঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কখনও চান না, তার বা তার দলের কোনো নেতাকর্মীর কারণে শিবগঞ্জের মানুষের ওপর অন্যায় বা অবিচার নেমে আসুক।

শরিফুল ইসলাম জিন্নাহ গণমাধ্যমকে জানান, নির্বাচনের মাঠে গেলে মব সৃষ্টি করে তার ওপর হামলা করার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি ভোট বর্জন করছেন।

আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জন করেছেন শুনেছি। কিন্তু লিখিতভাবে তিনি কোনো অভিযোগ করেননি।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9