তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’

১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM
বামে ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠানে তামিম, ডানে তাপস বৈশ্য

বামে ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠানে তামিম, ডানে তাপস বৈশ্য © সংগৃহীত

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা সবাই এই কার্ড পাবেন। তবে এ উদ্যোগে ক্ষোভ ঝাড়েন সাবেক পেসার তাপস বৈশ্য। এই কার্ডের মধ্য দিয়ে ক্রিকেটারদের মধ্যে ‘অধিনায়ক’ এবং ‘অধিনায়ক নন’ এমন বৈষম্য তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে চরম ক্ষোভ ও হতাশা উগড়ে দেন তাপস। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। তার অভিমত, আগে থেকেই অধিনায়করা এসি বক্সে খেলা দেখার সুযোগ পেতেন, তবে সাধারণ ক্রিকেটাররা তা পাননি।

ফেসবুকে তাপস লিখেন, ‘এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন‍্য এসি বক্স আর অন‍্য জাতীয় দলের সতীর্থদের  জন‍্য সাধারণ গ‍্যালারি!! আর এখন তো কার্ড!! একদিন ভিডিও করে সকলকে বলব এই যুগেও কেমন বৈষম্য হয়!! অধিনায়করা রাজা আর অন‍্যরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন‍্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১ জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়ার!’ 

উদাহরণ হিসেবে তিনি মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে আনেন। তিনি লিখেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…। রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে…। কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে।’ 

পরিশেষে তামিম ইকবালকেও খোঁচা দিয়ে সাবেক ক্রিকেটারদের বোর্ড সভাপতি হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন তাপস। সাবেক এই পেসার লিখেন, ‘অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন‍্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য। আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’ 

যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence