বিশেষ কারণে আসেননি মাশরাফি, ব্লক করেছেন বুলবুল

১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ PM
আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা

আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’। এই বিশেষ আয়োজনে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা এক ছাদের নিচে সমবেত হন।

অনুষ্ঠানে মোট ৩২ জন সাবেক অধিনায়ককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী অধিনায়ক আছেন। নিজ হাতে তাদের কাছে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দেন তামিম। এজন্য প্রত্যেক অধিনায়ককে ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন তামিম নিজেই। এই তালিকায় সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা ক্রিকেটাররা আছেন। এ ছাড়াও নাঈমুর রহমান দুর্জয়, অমিনুল ইসলাম বুলবুল এবং খালেদ মাসুদ পাইলট রয়েছেন।

তবে সবার উপস্থিতি নিশ্চিত হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব, আর মাশরাফি ও দুর্জয় ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি। অন্যদিকে, বুলবুলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তামিম দেখেন, তাকে ব্লক করা হয়েছে। অনুষ্ঠানে নিজের বক্তব্য তামিম নিজেই এসব তথ্য জানিয়েছেন।

এদিকে জানা গেছে, দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক অর্থাৎ যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন, এই কার্ডের আওতায় এসেছেন। এ ছাড়া যেসব সাবেক অধিনায়কের বয়স পঞ্চাশ ছুঁয়েছে, তাদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিসিবির বলে জানা গেছে।

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9