‘দ্বিতীয় সারি নয়’, কিউইদের নিয়ে কড়া বার্তা টাইগার কোচের

১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ PM
ফিল সিমন্স

ফিল সিমন্স © সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। এই সফরে কিউইদের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ দেখা যাচ্ছে। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত থাকায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও এই সিরিজে নেই। অনেকের দাবি, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল এটি। তবে, এই ধারণার সঙ্গে মোটেই একমত নন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। তার মতে, এই দলও বাংলাদেশকে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম।

বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে ব্ল্যাক-ক্যাপসদের স্কোয়াড নিয়ে তিনি বলেন, ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয়, যেকোনো দেশ যে দল পাঠায়; সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার।’

তিনি যোগ করেন, ‘কেউ কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই দ্বিতীয় দল ভাবার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টা এভাবে কাজ করে না।’

নিউজিল্যান্ড সিরিজ চ্যালেঞ্জিং হবে কি না, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘যেকোনো সিরিজেই চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড হয়তো আমাদের ভিন্নভাবে চ্যালেঞ্জ করতে পারে। তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগেও যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এখানেও একইভাবে করছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9