আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ PM
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম © সংগৃহীত

গত এক দশক ধরে মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। তবে এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান এডহক কমিটি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ ২০১৬ সালে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ। এরপর সেখানে শুধু একটি নারী আন্তর্জাতিক ম্যাচ ছাড়া আর কোনো আন্তর্জাতিক খেলা হয়নি। একই বছরে খুলনার স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিই শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।

অন্যদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সর্বশেষ ২০১৪ সালে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিল।

সম্প্রতি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যা এই উদ্যোগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিবির এডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুও ছিলেন। পরে গণমাধ্যমে তিনি জানান, বগুড়ার মাঠ সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার ভাষ্যমতে, ‘আগামী বছর বগুড়াতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে খেলা শুরুর পরিকল্পনা শুরু হচ্ছে। পরিকল্পনা রয়েছে যেন জুন-জুলাইতেই ফেরানো যায় খেলা। মূলত মাঠটির ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড-লাইট সারতে হবে। সঙ্গে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারিও সুন্দর করতে হবে। এরপর আমরা খুলনা-ও যাব।’

ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬