তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ

১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

তরুণদের প্রোডাক্টিভ একটা সময় বিসিএস নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে ‘গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ড. জাহেদ বলেন, ‘বিসিএস পরীক্ষার বর্তমান কাঠামোর কারণে দেশের তরুণদের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে একই পরীক্ষার পেছনে ব্যয় করছে, যা তাদের উৎপাদনশীল জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক প্রার্থী শুরুতেই বুঝতে পারেন না যে এই পরীক্ষা তাদের জন্য উপযোগী কি না।’

তিনি প্রস্তাব করেন, বিসিএস পরীক্ষায় এমন একটি কার্যকর স্ক্রিনিং বা অ্যাপটিটিউডভিত্তিক ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রার্থীরা অল্প সময়ের মধ্যেই নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা পেতে পারেন। এতে অযোগ্য বা অনুপযুক্ত প্রার্থীরা দ্রুত অন্য পেশায় যেতে পারবেন।

ড. জাহেদ বলেন, বর্তমানে অনেকেই ১৯–২০ বছর বয়স থেকে শুরু করে ৩০ বছরের বেশি বয়স পর্যন্ত বারবার বিসিএস পরীক্ষা দেন, যা তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। এই প্রবণতাকে তিনি ‘ডিজিজ’ বা সমস্যার সঙ্গে তুলনা করে বলেন, ‘এটি থেকে বেরিয়ে আসতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন।’

তিনি আরও বলেন, শুধু ছোটখাটো পরিবর্তন নয়, প্রয়োজনে কঠোর ও ‘সার্জারির মতো’ সিদ্ধান্ত নিতে হবে, যা হয়তো সাময়িকভাবে কষ্টকর হবে, কিন্তু দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দেবে।

এ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950