৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি বলছে, কয়েকটি বিসিএসের গেজেট হওয়ায় প্রার্থীদের পদায়ন করা হচ্ছে। তাদের পদায়নের পর এ বিসিএসের ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে।

৫০তম বিসিএসের মাধ্যমে এক বছরে এক বিসিএস শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছিল পিএসসি। এক বছরের মধ্যে এ বিসিএস শেষ করতে হলে আগামী ২৫ নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে পিএসসিকে।

পিএসসির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, রিপিট ক্যাডার ঠেকাতে ‘ধীর চল নীতিতে’ আগাচ্ছে পিএসসি। অর্থাৎ একটি বিসিএসের গেজেট হওয়ার পর ফল প্রকাশ করলে একই প্রার্থী অন্য ক্যাডার একই ক্যাডারে পুনরায় সুপারিশ পেতে পারেন। এজন্য গেজেট হওয়ার পর প্রার্থীদের পদায়ন শেষ হলে তারপর ফল প্রকাশ করতে চায় পিএসসি।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৫০তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির কার্যক্রম চলছে। ফল প্রকাশের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলির ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি।

গত ২৩ জুলাই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু গত ১১ আগস্ট থেকে। যা শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড, আবেদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের সেই অনুষ্ঠান থেকে আউট পরীমনি
  • ০৭ নভেম্বর ২০২৬
‘প্রতিমন্ত্রী কোনো চা বাগান ভিজিটে যাননি, আর আমিও উনাকে কোন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950