৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ PM
 পিএসসি

পিএসসি © সংগৃহীত

৫১তম বিসিএস (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বুধবার (৪ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (MCQ Type) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীতে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। 

ডেটিং সাইটে নারীর ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলত চক্র, ছাত্রদ…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্নীতি মামলায় ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের …
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাবির দুই শিক্ষক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুইজনকে হাজিরের …
  • ২৪ নভেম্বর ২০২৬
রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়
  • ২৪ নভেম্বর ২০২৬
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে
  • ২৪ নভেম্বর ২০২৬
মহাকাশ শাসনের করণীয় নির্ধারণে বৈঠকে বসছে ইউরোপ 
  • ২৪ নভেম্বর ২০২৬