পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈতিক নয়: প্রতিমন্ত্রী

১৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ PM
ডা. শামীম ও প্রতিমন্ত্রী আব্দুল বারী

ডা. শামীম ও প্রতিমন্ত্রী আব্দুল বারী © ফাইল ছবি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন ডা. শামীম শাহরিয়ার। তবে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়ে যান তিনি। বিষয়টি নিয়ে নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ‘গেজেট থেকে শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈতিক নয়।’

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সোনারগাঁওয়ে গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈতিক নয়। পাকিস্তান আমলে অনেক সিএসপি ছিলেন, যারা জেল খেটেছেন; তারাও কিন্তু চাকরি পেয়েছেন। আমাদের দেশেও এরকম ঘটনা আছে। এখানে একটি প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউরে কিছু হয়ে থাকতে পারে।’

ডা. শামীমের বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, প্রার্থীদের সো কলড পলিটিক্সের নামে ডিএনএ টেস্ট করা হত। কে বিএনপি করে, পরিবারের কেউ বিএনপি করে কি না, পরিবারের কেউ যুক্ত কি না—বিষয়গুলো দেখা হত।

মো. ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন চাকরির একটি অংশ। এর মাধ্যমে প্রার্থীর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটি যাচাই করে দেখা হয়। কিন্তু এই ভেরিফিকেশন রাজনৈতিক উদ্দেশে ব্যবহার হবে না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত ২০২৫ সালের ১১ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করেছিল। পিএসসির এই সুপারিশে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছিলেন ডা. শামীম। কিন্তু গত ৫ ফেব্রুয়ারির জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ, চূড়ান্ত সুপারিশ পেয়েও ডা. শামীমসহ ১৮৬ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েন। বিষয়টি নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা হয়।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9