বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দায়িত্বে ভারতীয় আম্পায়ার

১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ PM
নিতিন মেনন

নিতিন মেনন © সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই সকাল ১১টায় শুরু হবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।

প্রথম ও তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এ ছাড়া স্থানীয় আম্পায়ারদের মধ্যে তানভীর আহমেদ (প্রথম ম্যাচ), গাজী সোহেল (দ্বিতীয় ম্যাচ) এবং মাসুদুর রহমান মুকুল (তৃতীয় ম্যাচ) অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। টিভি আম্পায়ারের দায়িত্বও ভাগাভাগি করে পালন করবেন নিতিন মেনন ও রিচার্ড ইলিংওর্থ।

এদিকে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রতিটি ম্যাচ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। দ্বিতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। সিরিজের শেষ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

টি-টোয়েন্টি সিরিজেও আইসিসি ও বিসিবির প্যানেলভুক্ত আম্পায়াররা পর্যায়ক্রমে অন-ফিল্ড ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬