অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক

১২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ AM
আটক ভারতের নাগরিক

আটক ভারতের নাগরিক © সংগৃহীত

ভোলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতের নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেজ ভোলা ভোলা সদর থানার খেয়াঘাট ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ভারতের নাগরিক আবদুল মমিন (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে একটি মাদক পাচারকারী চক্রের সদস্যের সহায়তায় তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি ভোলায় এসে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, দেশের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬