ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

১০ এপ্রিল ২০২৬, ০২:১৬ PM
সীমান্ত এলাকা

সীমান্ত এলাকা © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক।

 বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া (২৫) ও মাসুম আহমেদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

আরও জানানো হয়, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

হত্যাকাণ্ডের পর নিহত সালেহ আহমেদের সঙ্গে থাকা অপর দুই যুবক তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬