‘দিনে এক বোতল মদ লাগত আমিরের’, নেপথ্যে কী

১০ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM
 আমির খান ও রীনা দত্ত

আমির খান ও রীনা দত্ত © সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল চরম এক অন্ধকার অধ্যায়। প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর নিজেকে সামলাতে না পেরে মদের নেশায় ডুবে গিয়েছিলেন এই অভিনেতা।

টানা দেড় বছর প্রায় প্রতি রাতেই এক বোতল করে মদ খেয়ে নিজের একাকীত্ব ও মানসিক যন্ত্রণা ভোলার চেষ্টা করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই ঝোড়ো সময়ের কথা সবিস্তারে জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন আমির।

আমির জানান, ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের আগে পর্যন্ত তিনি মদ্যপান থেকে সম্পূর্ণ দূরে থাকা একজন মানুষ ছিলেন। এমনকি সিনেমার কোনো মদ্যপানের দৃশ্যে অভিনয়ের জন্য যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি কোনোদিন মদ ছোঁননি তিনি। কিন্তু বিচ্ছেদের পর রীনা যখন সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান, সেই রাত থেকেই আমিরের জীবনের মোড় ঘুরে যায়। অভিনেতা বলেন, ‘সেই রাতে আমি একা ছিলাম, আবেগ সামলাতে পারছিলাম না। বাড়িতে অতিথিদের জন্য মদ রাখা ছিল, সেখান থেকেই শুরু। এরপর প্রায় দেড় বছর আমি প্রতি রাতে প্রায় এক বোতল করে মদ খেতাম। যে মানুষ কোনোদিন মদ খায়নি, তাঁর কাছে এটা ছিল চরম একটা পর্যায়’।

নিজের এই ধ্বংসাত্মক নেশার জীবন থেকে অবশ্য সন্তানদের প্রতি দায়িত্ববোধের কারণেই ফিরে আসতে পেরেছিলেন আমির। মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত নিজের জেদ ও সন্তানদের কথা ভেবে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে পাশের বাড়ির মেয়ে রীনাকে ভালোবেসে বিয়ে করেছিলেন আমির। তাঁদের দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইরা ও জুনেইদ নামে দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের সেই ক্ষত এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং বর্তমানে রীনার সঙ্গে আমিরের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

রীনার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির, কিন্তু ২০২১ সালে সেই সংসারও ভেঙে যায়। তবে বিচ্ছেদের পরেও তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আজাদের দেখাশোনা করছেন।

বর্তমানে আমির খান গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সেই কথা জনসমক্ষে স্বীকারও করেছেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আমির এখন ফেলে আসা সেই দেড় বছরের অন্ধকার সময়কে এক বড় শিক্ষা হিসেবে দেখেন। তবে তাঁর এই তৃতীয় বিয়ের ঘোষণা কবে আসবে, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬