আমির খানের জয়রথ অব্যাহত, ১০০ কোটি ক্লাবের পথে ‘সিতারে জমিন পর’

২৬ জুন ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
আমির খান

আমির খান © ফাইল ফটো

তিন বছর পর আমির খানের বড় পর্দায় প্রত্যাবর্তনটা হতে যাচ্ছে স্মরণীয়। সব আশঙ্কা দূরে ঠেলে বক্স অফিসে ছুটছে আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’-এর জয়রথ। মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে ছবিটি নিজের দাপট অব্যাহত রেখেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির। গত শনিবার ২০ কোটি ২ লাখ, রবিবার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। গতকাল মুক্তির ষষ্ঠ দিনে ৭ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

সব মিলিয়ে ছবিটির আয় এখন ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬