যাত্রা ও সার্কাস চলবে, তবে...

১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ PM
একটি সার্কাস প্যান্ডেলের বাইরের ফটক

একটি সার্কাস প্যান্ডেলের বাইরের ফটক © বিবিসি বাংলা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘তৌহিদি জনতার নাম দিয়ে নানা রকম প্রোগ্রামের বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন আছে কিছু মানুষের। আমরা যাত্রা এবং সার্কাসের সঙ্গে একাধিক মিটিং করেছি, সেগুলোতে আমি ছিলাম। আমরা তাদের কাছে একটা বার্তা খুব স্পষ্টভাবে দিয়েছি—যদি সুস্থভাবে যাত্রা এবং সার্কাস করে বা চালানো যায়, তাহলেই সেটা চলবে।’

যাত্রা ও সার্কাসে জুয়া-হাউজি চালানো প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, এগুলো বাদ দিয়ে কি চালানো সম্ভব? প্রফিট করা সম্ভব? কারণ তাদের তো একটা দল আছে, এটা তার জীবিকা। তারা আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, এটা সম্ভব।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ডিসিদেরকে এ নির্দেশনা পাঠিয়েছি—এগুলো যদি কেউ ভঙ্গ করে, অবৈধ কিছু যদি থাকে, এর মধ্যে কোনো অশ্লীলতা যদি থাকে, মাদক বা জুয়ার মতো বিষয় থাকে, সেই দলকে আমরা আর ভবিষ্যতে কনসিডার করব না। নিষিদ্ধ করে দেব।’

আরও খবর: শেখ হাসিনার বিচার তাঁর বাবার তৈরি করা আইনেই হবে— যার শাস্তি মৃত্যুদণ্ড

তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের কাজ করার কথা না, হামলা করতে যেতে পারে না। কারও কোনো বক্তব্য থাকতে পারে। কিন্তু যেখানে এ ঘটনাগুলো ঘটছে না, আমরা যে জিনিসগুলোকে আমরাও মনে করছি অন্যায়, এটা আমরা হতে দেব না। এই ব্যাপারগুলো আমাদের সংস্কৃতির অংশ। যারা নানা নাম নিয়ে এগুলোতে বাধা দিতে আসেন, সরকার সেগুলোকে প্রতিহত করবে।’

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূ…
  • ১৭ নভেম্বর ২০২৬
যাত্রা ও সার্কাস চলবে, তবে...
  • ১৭ নভেম্বর ২০২৬
বিসিবি পরিচালকের অপসারণ ও গ্রেপ্তার দাবি ছাত্রদলের
  • ১৭ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেলে বেতন দিতে অর্থ বিভাগে চিঠি পাঠ…
  • ১৭ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইউরোপের ৪ দেশ, আবেদন ক…
  • ১৭ নভেম্বর ২০২৬