উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিটুনি

১২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ AM
জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিটুনি

জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিটুনি © সংগৃহীত

স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি। শনিবার রাতে পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা এবং এক প্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর করেছেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শ্রীপল্লী এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চলছিল। মিছিল থেকে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিলেন। সেই সময় স্থানীয় এক বৃদ্ধা পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন। তার পাশে থাকা তৃণমূলের এক প্রতিবন্ধী কর্মীও একই স্লোগান দিলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এর পরেই বিজেপি কর্মীরা তাদের দুজনকে রাস্তায় ফেলে মারধর শুরু করেন। এমনকি দলীয় পতাকা লাগানো লাঠি দিয়েও তাদের আঘাত করা হয় বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ঘোলা থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। 

যদিও মারধরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনার সাথে তাদের কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬