হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল পোস্টে এ তথ্য জানিয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সব ধরনের সরবরাহ ব্যবস্থা ঠিক করব এবং সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ঘুরেফিরে যুক্ত থাকব। এটি মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?

যদিও ট্রাম্প মার্কিন ভূমিকা কী হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। তিনি এখান থেকে ‘বড় টাকা আয় হবে’ এবং ‘ইরান পুনর্গঠনের কাজ শুরু করতে পারে’ বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অস্ত্রবিরতির চুক্তির অধীনে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজ থেকে ট্যাক্স সংগ্রহ করবে ইরান। এ অর্থ পুনর্গঠনের তহবিলে ব্যবহার করবে বলেও জানানো হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬