ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুরুতর

২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ AM
মার্কিন সেনা

মার্কিন সেনা © সংগৃহীত

ইরানের হামলায় সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। খবর আল জাজিরার।

রয়টার্স জানিয়েছে, চার সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহত হওয়া ৩০০ জনেরও বেশি মার্কিন সেনাসদস্যের তালিকায় সর্বশেষ এই হতাহতের ঘটনাটি যুক্ত হলো।

এর আগে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, আহত ৩০০ সেনাসদস্যের মধ্যে ২৭৩ জন কাজে ফিরেছেন।

এই সংঘাতে এখন পর্যন্ত তেরো জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে রয়টার্স।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬