মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?

০৮ এপ্রিল ২০২৬, ১০:১২ AM
ট্রাম্প ও নেতানিয়াহু

ট্রাম্প ও নেতানিয়াহু © সংগৃহীত

ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণার পর দুই সপ্তাহ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছে ইরান। তবে বিষয়টি নিয়ে শুরুতে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জর্ডান থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে, কিন্তু আমরা এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

আমার মনে হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলে এমন অনেকেই আছেন, যারা এই যুদ্ধবিরতি মেনে নিতে মোটেও খুশি নন।

ওমানের মধ্যস্থতায় হওয়া শেষ দফার আলোচনা বানচাল করা এবং এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতের পথে চালিত করার জন্য নেতানিয়াহুকে ব্যাপকভাবে সন্দেহ করা হয়।

তার পরের অন্য প্রতিবেদনে আল জাজিরার জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘ইরান অবিলম্বে প্রণালিগুলো খুলে দিলে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করলে, ইসরায়েল দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করতে’ সম্মত হয়েছে।

দপ্তরটি আরও বলেছে যে, ‘দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়’। এর মানে হচ্ছে ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রাখবে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬