মধ্যপ্রাচ্যে উত্তেজনা

বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

পণ্যবাহী ট্রাক

পণ্যবাহী ট্রাক © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। আন্তর্জাতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে হঠাৎ করেই পণ্যবাহী ট্রাকের ভাড়া অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে, যা দেশের বাণিজ্য খাতে নতুন করে চাপ তৈরি করেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, পরিবহন খাতের এই বাড়তি ব্যয় শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরই বর্তাবে এবং নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দেবে। 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন রুটে ট্রাক ভাড়া ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে বেনাপোল থেকে ঢাকা অভিমুখে একটি ট্রাকের ভাড়া ২২-২৩ হাজার টাকা থাকলেও বর্তমানে তা ২৮-৩০ হাজার টাকায় ঠেকেছে। একইভাবে চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনের খরচ ৩৫ হাজার থেকে বেড়ে বর্তমানে ৪০-৪২ হাজার টাকায় দাঁড়িয়েছে। এছাড়া সিলেটসহ অন্যান্য রুটেও একই হারে ভাড়া বৃদ্ধির চিত্র দেখা গেছে।

হঠাৎ এই বাড়তি ভাড়ায় দিশেহারা ব্যবসায়ীরা। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকচালক আবুল কাসেম বলেন, কয়েক দিনের মধ্যে ভাড়া ৫-৭ হাজার টাকা বেড়ে গেছে। এতে করে পরিবহন খরচ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে চালক আবদুস সোবহান বলেন, আগের তুলনায় প্রতি ট্রিপে ৫ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। মালিকরা এই টাকা তুলতে গেলে পণ্যের দাম বাড়বে, এতে শেষ পর্যন্ত ভোক্তারই ক্ষতি।

আরও পড়ুন: হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

তবে ভাড়া বৃদ্ধির পেছনে যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, তা নিয়ে ভিন্নমত রয়েছে অনেকের। পরিবহন সংশ্লিষ্টদের একাংশ বলছেন, দেশে ডিজেলের বড় ধরনের ঘাটতি নেই, বরং কিছু অসাধু মহল পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর ভাষ্য, তেলের পুরোপুরি সংকট না থাকলেও অনেক সময় পাম্পে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না। এতে পরিবহন ব্যয় বাড়ছে।

অন্যদিকে, বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, প্রতিদিন এই বন্দর দিয়ে শত শত ট্রাক পণ্য ওঠানামা করে। কিন্তু হঠাৎ করেই ২ এপ্রিল থেকে ভাড়া বাড়ানো হয়েছে। এতে ব্যবসায়ীরা চাপে পড়েছেন, আর এই চাপ শেষ পর্যন্ত বাজারে পড়বে।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেন, জ্বালানির সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু গোষ্ঠী মজুদ তৈরি করছে। ফলে কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে পরিবহন খাতে ভাড়া বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দ্রুত এই অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9